,

রাত্রিযাপন নিষিদ্ধ টাঙ্গুয়ার হাওরে

news-image
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের পর্যটন কেন্দ্র তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট নিলাদ্রি লেকে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করেছে প্রশাসন। আজ সোমবার সকাল থে‌কে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে এই বিষয়ে জা‌নি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে মার্চ মা‌সের শেষ দিক থে‌কে সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়। কোরবানির ঈ‌দের প‌রে পর্যটন স্পটগু‌লো সী‌মিত পরিসরে খুলে দেওয়া হয়। কিন্তু গত ক‌য়েকদিন ধ‌রে পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়া ও স্বাস্থ্য‌বি‌ধি না মে‌নে হাওরে রাত্রিযাপন ক‌রায় ক‌রোনাভাইরাস সংক্রমণ বৃ‌দ্ধির আশঙ্কা বেড়ে গিয়েছে।
ইউএনও বলেন, এ কার‌ণে ‌সোমবার টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) ও আশপা‌শের এলাকায় রাত্রিযাপন নি‌ষিদ্ধ ক‌রে উপ‌জেলা প্রশাসন।
তবে পর্যটকরা উপজেলা প্রশাসনকে জানিয়ে আসলে দিনের বেলায় স্বাস্থ্যবিধি মেনে তাদের সহযোগিতা করা হবে। আর রাতে পর্যটন স্পটগুলোতে যাতে কেউ অবস্থান না করতে পারে সেজন্য পুলিশ টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা