,

হকি ফেডারেশন থেকে ক্যাসিনো সাঈদকে অব্যাহতি

news-image

নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত অব্যাহতিই দেয়া হলো বাংলাদেশ হকি ফেডারেশনের সর্বশেষ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকে। গতকাল (রোববার) ফেডারেশনের পাঁচ সহ-সভাপতি এবং এক নম্বর যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফকে নিয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত।

এক বছর আগে আলোচিত ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকেই আত্মগোপনে ওই সময়ের ওয়ার্ড কাউন্সিলর এবং আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মমিনুল হক সাঈদ। ওই অভিযানের পর থেকেই মমিনুল হক সাঈদের নাম হয়ে যায় ‘ক্যাসিনো সাঈদ’।

গত বছরের ৬ মে নির্বাচিত নতুন কমিটি দায়িত্ব নিয়েছিল। এরপর গত সাত মাসের বেশি সময় ধরে ফেডারেশনের কার্যক্রমে অনুপস্থিত ফকিরেরপুল-আরামবাগ এলাকার সাবেক এ ওয়ার্ড কমিশনার। ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী, কোনো কর্মকর্তা টানা তিনটি নির্বাহী কমিটির সভায় অনুপস্থিত এবং অনুমতি ছাড়া ছয় মাসের বেশি বিদেশে অবস্থান করলে তিনি পদ হারাবেন। মমিনুল হক সাঈদ চারটি সভায় অনুপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ফেডারেশনের কার্যক্রমে অনুপস্থিত থাকায় তাকে অবস্থান জানাতে চিঠি দেয়া হয়েছিল। কিন্তু মমিনুল হক সাঈদ চিঠির জবাবে উল্টো আইনি নোটিশ দিয়েছিলেন ফেডারেশনকে। তারপর থেকে এটা অনুমেয় ছিল যে, নির্বাচিত সাধারণ সম্পাদককে অব্যাহতি দিতে যাচ্ছে ফেডারেশন।

আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাহী কমিটির সভা। সেই সভায় সাধারণ সম্পাদককে অব্যাহতি দেয়ার বিষয়টি কমিটির সবাইকে অবহিত করবেন সভাপতি। আপাতত মমিনুল হক সাঈদকে চিঠি দিয়ে ফেডারেশনের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। সেই সঙ্গে ফেডারেশনের সিদ্ধান্ত অবহিত করা হবে জাতীয় ক্রীড়া পরিষদকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য