,

ফের দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘমেয়াদী বন্যা থেকে সদ্যই মুক্ত হয়েছে দেশ। তবে এ আবহ থাকছে না। ফের বন্যার কবলে পড়তে যাচ্ছে দেশ। চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বেশকিছু অঞ্চলে বন্যা হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানা যায়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। কুড়িগ্রামের চিলমারী, গাইবান্ধার ফুলছড়ি, সিরাজগঞ্জের সিরাজগঞ্জ ও কাজীপুর, জামালপুরের বাহাদুরাবাদ, টাঙ্গাইলের এলাসিন এবং মানিকগঞ্জের আরিচা পয়েন্টে পানি আগামী বুধবারের (১৯ আগস্ট) মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে। রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্ট এবং শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি বাড়তে পারে। যার ফলে রাজবাড়ীর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ২২ আগস্ট পর্যন্ত স্থায়ী হতে পারে। মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্ট এবং শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি ১৮ আগস্ট নাগাদ বিপৎসীমা অতিক্রম করতে পারে।

ঢাকার চারপাশের নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পানি বাড়তে পারে এবং ২০ আগস্ট নাগাদ বিপৎসীমা অতিক্রম করতে পারে। যার ফলে ২০ আগস্টের পরে নারায়ণগঞ্জের নিম্নাঞ্চল নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। মিরপুর পয়েন্টে তুরাগ নদী এবং রেকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি বাড়তে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ অফিস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য