,

প্রথমবারের মতো করোনার ভ্যাকসিনের অনুমোদন দিল চীন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে চীন। টিকা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিকসকে তাদের করোনার ভ্যাকসিন ‘অ্যাড৫-এনকোভের’ জন্য পেটেন্ট অনুমোদন দিয়েছে দেশটি।

রোববার দেশটির সংবাদমাধ্যম ডেইলি পিপলস জানিয়েছে, এই প্রথম চীনের পক্ষ থেকে করোনার ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দেওয়া হলো।

চীনের ন্যাশনাল ইনটেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন গত ১১ আগস্ট ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে বলে ডেইলি পিপলসের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তারা ক্যানসিনো ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করার পরিকল্পনা করেছে। তবে ক্যানসিনো জানিয়েছে, তারা টিকার তৃতীয় ধাপের পরীক্ষার জন্য রাশিয়া, ব্রাজিল ও চিলির মতো দেশগুলোর সঙ্গে আলোচনা করছে।

ক্যানসিনো রোববার জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।

এর আগে, করোনার প্রথম ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দেয় রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এরইমধ্যে করোনার ভ্যাকসিন তৈরি শুরু করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য