,

অবশেষে মাহির সঙ্গে চুক্তি

news-image

অনলাইন ডেস্ক : মাহির বিপরীতে সাত বছর পর অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এই খবর আসে মাস চারেক আগে। কিন্তু করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। এবার সেই ছবিতে চুক্তিবদ্ধ হলেন ‘অগ্নি’ নায়িকা।

রবিবার দিবাগত রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে মাহি দুটি ছবি শেয়ার করেন। একটিতে দেখা যায় ‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করছেন। সঙ্গে আছেন পরিচালক অনন্য মামুন। অন্য ছবিতে তাদের সঙ্গে রয়েছেন আরেক নায়িকা অর্চিতা স্পর্শিয়া।

চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে শাকিব-মাহির ভক্তরা অনেকটাই নিশ্চিত হলেন।

ঈদুল ফিতর উপলক্ষে অনন্য মামুন এ সিনেমার ঘোষণা দেন। পরে মহামারি পরিস্থিতির জন্য সব পিছিয়ে যায়।

সম্প্রতি সিনেমাটির চিত্রনাট্য শেষ করেছেন অনন্য মামুন। সঙ্গে ‘স্ক্রিপ্ট ডক্টর’ হিসেবে আছেন দীপংকর দীপন।

চলতি মাসের শেষ দিকে ‘নবাব এলএলবি’র শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানান অনন্য মামুন।

এর আগে ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব ও মাহি। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটি ভালো ব্যবসা করে। এর পর ‘দবির সাহেবের সংসার’-এ ক্যামিও রোলে শাকিবকে অল্প সময়ের জন্য দেখা যায়। অন্যদিকে ‘নবাব এলএলবি’ হতে যাচ্ছে কিং খানের সঙ্গে স্পর্শিয়ার প্রথম সিনেমা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য