,

জাপানের প্রধানমন্ত্রী হাসপাতালে

news-image

নিউজ ডেস্ক : সম্প্রতি জাপান সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে জানান, করোনাভাইরাস মহামারির মধ্যে অতিরিক্ত কাজের চাপে ‘অবসাদে’ ভুগছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন তিনি।

সোমবার টোকিও’র কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে জাপানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয় বলে একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

কেন ৬৬ বছর বয়সী আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে দেশটির নির্ভরযোগ্য সংবাদ সংস্থা কায়োদো নিউজ প্রধানমন্ত্রীর নিকটজনের বরাত দিয়ে জানিয়েছে, এটা আবের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে নিপ্পন টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগ হওয়ার মতো নয়।

কায়োদোর নিউজের খবরে বলা হয়েছে, বছরে নিয়মিত দু’বার আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সাম্প্রতিক সময়ে তার সবশেষ মেডিকেল চেকআপ করা হয়েছিল ১৩ জুন। এবারেরটা সেই চেকআপের ফলোআপ।

তবে এ ব্যাপারে জাপান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির টেক্স প্যানেলের চেয়ারম্যান আকিরা আমারি জানিয়েছিলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অত্যধিক কাজের চাপে অবসাদে ভুগতে পারেন প্রধানমন্ত্রী আবে।

ফুজি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোববার আমারি বলেন, “আমি তাকে বিরতি দিতে চাই। দায়িত্ব পালন নিয়ে তার অসাধারণ অনুভূতি রয়েছে। তিনি মনে করেন কাজ থেকে বিরতি নেওয়াটা ভুল।”

২০১২ সাল থেকে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আবের আলসারের সমস্যা রয়েছে। যথাযথ চিকিৎসার মাধ্যমে অসুখটি নিয়ন্ত্রণে রাখছেন তিনি।

জাপানের সংবাদমাধ্যমগুলোতে চলতি মাসে প্রধানমন্ত্রীর আবের স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে। সাপ্তাহিক ম্যাগাজিন ফ্ল্যাশে বলা হয়েছিল, গত ৬ জুন অফিস করার সময় রক্তবমি করেছেন তিনি। তবে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি।

অবশ্য আবের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রধান মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিহিদে সুগা।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন- “আমি প্রধানমন্ত্রীকে প্রতিদিন দেখি। আমি মনে করি, তার কোনো ধরনের স্বাস্থ্য জটিলতা নেই। খুব সাবলীলভাবে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি