শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোগাদিশুর হোটেলে জঙ্গি হামলা, নিহত অন্তত ১০

news-image

রোববার লিডো সমুদ্রসৈকতের পাশে এলিট হোটেলের এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এর পাশাপাশি অজ্ঞাত সংখ্যক জঙ্গিও নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা।আল শাবাব জঙ্গিরা হামলাটি চালিয়েছে বলে স্পেশাল ফোর্স জানিয়েছে।

রয়টার্স জানায়, হামলাকারীরা হোটেলটির সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে। এ ঘটনার আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। জঙ্গিরা হোটেলটিতে তাণ্ডব চালানোর পর বেশ কয়েকজনকে জিম্মি করে।

সম্প্রতি নির্মিত এই হোটেলটির মালিক দেশটির পার্লামেন্ট সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবদুল্লাহ মোহাম্মদ নোর এবং হোটেলটিতে সরকারি কর্মকর্তাদের আনাগোনা ছিল বলে বিবিসি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে ঘটানো বিস্ফোরণটি শব্দ পুরো মোগাদিশুজুড়ে শোনা গেছে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে লোকজন পালাতে শুরু করলে হুড়োহুড়ি লেগে যায়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলটির বের হওয়ার পথগুলো বন্ধ করে দিয়ে ভিতরে অবস্থান নেওয়া বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময় শুরু করে। চার ঘণ্টা পর সরকারের মুখপাত্র ইসমায়েল মুখতার এক টুইটে জানান, সব বন্দুকধারীকে হত্যা করে হোটেলটি অবরোধমুক্ত করা হয়েছে।

স্থানীয় সময় প্রায় মধ্যরাতে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসওএনএনএ জানায়, অভিযান শেষে হয়েছে এবং হোটেলটি থেকে ২০৫ জনকে উদ্ধার করা হয়েছে।

এদের মধ্যে ‘কয়েকজন মন্ত্রী, আইনপ্রণেতা ও বেসামরিক ব্যক্তি’ রয়েছেন বলে হোটেলে অবস্থানরত নিরাপত্তা কর্মকর্তা ফারহান কারোলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তারা।

“একে-৪৭ রাইফেলধারী চার জঙ্গির সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। গাড়ি বোমা চালানোর পর এ চার জঙ্গি লড়াই করার জন্য হোটেলটির ভিতরে ঢুকে পড়ে,” বলেছে এসওএনএনএ। হতাহতের পুরো বৃত্তান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।

নিহতদের মধ্যে দেশটির তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।সোমালিয়ার বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ