,

রংপুরে ১শ” বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় ১ শত বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ বাবুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।রবিবার (১৬ আগস্ট) সকালে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা বালারঘাট থেকে তাকে আটক করা হয়।আটককৃত লালমনিরহাটের কালীগঞ্জ চন্দ্রপুর উত্তর বালাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, রবিবার সকালে মোটর সাইকেলের সিটের ভিতর অভিনব কায়দায় ১শত বোতল ফেন্সিডিল নিয়ে নিজ বাড়ি কালীগঞ্জের উত্তর বালাপাড়া থেকে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া দিকে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গজঘন্টা ইউনিয়নের বালারঘাট থেকে তাকে ফেন্সিডিলসহ আটক করা হয়।

এ সময় তার ব্যবহৃত ১শ সিসি মটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ওসি আরও জানান, আটক বাবুলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য