,

ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : “লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ১২ শ ফলজ গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। রবিবার সকালে জেলা ঈদগাহ মাঠে লাল সবুজ উন্নয়ন সংঘ জেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপণ ও  গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের  প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক, প্রচার সম্পাদক মোঃ রাসেল, সদর শাখার প্রতিনিধি আয়াত চৌধুরী প্রমুখ। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা গ্রামের তাঁদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ৫ আগষ্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করে যাচ্ছে।
আগামী তিন মাস কার্যক্রমটি সারাদেশে পরিচালনা করবে সংগঠনের সদস্যরা। এবছর সারাদেশে ১ লক্ষ ঘরে গাছের চারা উপহার হিসেবে পৌছে দেয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য