,

করোনার কারণে নির্বাচন পেছাল নিউজিল্যান্ডে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের নতুন সংক্রমণের কারণে নিউজিল্যান্ডে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচনের তারিখ পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। খবর বিবিসির

সোমবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ১৭ অক্টোবরের পর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই।

তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা ছিল না। তবে করোনার নতুন সংক্রমণের কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছিল।

তিনমাসেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডে স্থানীয়ভাবে নতুন কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি। দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছিল। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে একই পরিবারের চারজনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়।এরপর তা ক্লাস্টার আকারে ছড়িয়েছে।

রোববার পর্যন্ত অকল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58 জন। নতুন শনাক্তের পর বুধবার দেশটির সরকার অকল্যান্ডে লকডাউন ঘোষণা করা হয়।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৩১ জন ও মারা গেছেন ২২ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য