,

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের নগরীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানার ইস্পাহানি গেটসংলগ্ন আজমনগর বস্তিতে আগুন লাগে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ রাত পৌনে ৯টায় বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপিত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

তিনি আরও বলেন, দগ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু ও অন্যজন বয়স্ক লোক। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, বস্তিটিতে আধাপাকা ও কাঁচা বসতঘর রয়েছে। এর মধ্যে কয়েকটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য