,

এক রাতের ব্যবধানেই মরে ভেসে উঠল টনকে টন মাছ

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার অদূরে সাভার উপজেলায় প্রতিবেশীদের প্রতিহিংসা আর চরম নিষ্ঠুরতার শিকার মৎস্য ব্যবসায়ী পাঁচ ভাই। মাত্র এক রাতের ব্যবধানেই নিঃস্ব হয়ে গেছেন তারা। শত্রুতাবশত ৪০ বিঘা পুকুরে বিষ ঢেলে দেওয়ায় মরে ভেসে উঠেছে ১০ টন মাছ।

আজ শুক্রবার আশুলিয়ার জিরাবো এলাকায় বেপারী বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে। সকালে মাছের খামারের পরিচর্যা করতে গিয়ে মরে ভেসে ওঠা মাছ দেখে নিজেকে স্থির রাখতে পারেননি মাছ চাষী শরীফুল ইসলাম বেপারী। সংজ্ঞাহীন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেপারী বাড়ির ৫ ভাই মিলে ৪০ বিঘা জমির পুকুরে প্রায় ১২ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন।

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ ঢেলে দিলে এক রাতের মধ্যেই মরে ভেসে ওঠে সব মাছ।

খামারিরা বলছেন, মোনাজাতের মাছের মধ্যে ৫ থেকে ১০ কেজি ওজনের নানা আকৃতির প্রায় দশ টন মাছ মরে ভেসে উঠেছে।

‘আমরা নিঃস্ব হয়ে গেলাম। পথে বসে গেলাম। এত বড় ক্ষতির ধাক্কা কাটিয়ে আমাদের আর ঘুরে দাঁড়ানো কখনোই সম্ভব না’, কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন মাছচাষী শরীফুল ইসলাম।

এদিকে বিপুল পরিমাণ মাছ পচে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য