,

প্রবাসী স্ত্রীর প্রেম করে বিয়ে, অতঃপর আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীর তানোরে প্রবাসীর স্ত্রী সাহানাজ বেগম (২২) স্বামীর অবর্তমানে অন্য পুরুষকে বিয়ে করে দুই মাসের মাথায় আত্মহত্যা করেছেন। জানা গেছে, থানা মোড়ের শুভ স্টুডিও’র মালিক মোস্তাফিজুর রহমানের সঙ্গে চলতি বছরের ২৫ জুন বিয়ে হয় সাহানাজ বেগমের। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মহানগর ক্লিনিকের ৩য় তলার ভাড়া করা বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনার পর থেকে প্রেমিকার স্বামী থানা মোড়ের শুভ স্টুডিও’র মালিক মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছেন। সাহানাজ বেগমের তানোর উপজেলার কামারগাঁ গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী সাহানাজ বেগম (২২) মেয়েসহ তার মাকে নিয়ে উপজেলার উত্তর পার্শ্বের জনৈক ইউনুস আলীর বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

প্রবাসী স্বামী প্রতি মাসেই নিয়মিতভাবে তার কাছে বিকাশে টাকা পাঠাতেন। বিকাশ থেকে ওই টাকা তোলার জন্য প্রবাসীর স্ত্রী সাহানাজ বেগম থানা মোড়ের শুভ স্টুডিওতে নিয়মিত যাতায়াত করতেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর মধ্যে স্টুডিও’র মালিক মোস্তাফিজুর রহমান ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন সাহনাজের কাছ থেকে। এমন খবর শুনে প্রবাসে থাকা স্বামী সাহানাজ বেগমকে ডিভোর্স দিয়ে মেয়েকে দাদার বাড়ি পাঠিয়ে দেন এবং শাশুড়িও চলে যান তার নিজ বাড়িতে।
এ ঘটনায় ওই গৃহবধূ মোস্তাফিজুরের কাছে পাওনা টাকা আদায়ের জন্য তানোর থানায় অভিযোগ করেন। কিন্তু কোনো প্রমাণপত্র বা সাক্ষী না থাকায় টাকা আদায় করা যায়নি। চলতি বছরের ২৫ জুন ওই গৃহবধূ বিয়ের দাবিতে থানা মোড়ের শুভ স্টুডিওতে অনশন শুরু করার পর শুভ স্টুডিও’র মালিক মোস্তফিজুর রহমান ওই গৃহবধূ প্রেমিকাকে বিয়ে করে মহানগর ক্লিনিকের ৩য় তলার ভাড়া করা বাসায় সংসার শুরু করেন।

এ অবস্থায় গত কোরবানি ঈদের পর থেকে মোস্তাফিজুর তার প্রেমিকা স্ত্রীর সঙ্গে যোগাযোগ ও যাতায়াত বন্ধ রাখেন এবং গত ৯ আগস্ট রাজশাহীর কোটের মাধ্যমে সাহানাজকে ডিভোর্স দেন। বৃহস্পতিবার ওই গৃহবধূ মোস্তফিজুরের ডিভোর্সপত্র হাতে পান। এই ঘটনার পর আজ শুক্রবার দুপরের যেকোনো একসময় ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সাহানাজ বেগম। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য