বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে জাল টাকার কারখানা

news-image

ঢাকার পল্টনে একটি জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা সংস্থার (ডিবি) গুলশান টিম। আজ বিকালে ডিবির টিম ২৫/২ পুরানা পল্টন লেনের একটি ভবনের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পায়। পরে সেখান থেকে প্রায় ৫/৬ কোটি জাল টাকা তৈরি করার সামগ্রীসহ ৫৭ লাখ টাকা জব্দ করেছে। এছাড়া জাল টাকা তৈরির বিশেষ কাপড়, প্রিন্টিংম্যান, ম্যানেজার এবং সরবরাহকারীসহ ৪ জন পুরুষ ও ১ জন নারীকে গ্রেপ্তারও করেছে ডিবি। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হবে বলে জানিয়েছেন অভিযানিক দলের এক সদস্য।

ডিবির গুলশান টিমের উপ পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান  বলেন, পুরানা পল্টন লেনের বিএনপি পার্টি অফিসের ঠিক দক্ষিণ দিকের একটি ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলা ভাড়া নিয়ে এই চক্রটি ঈদের পর থেকেই ব্যবসা করে আসছিল। ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁড়াশি অভিযান চালাবে এই আশঙ্কায় তারা ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করে। ঈদের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজবে না এই আশায় বড় আঙ্গিকে ব্যবসা করার উদ্দেশ্যে তারা পল্টনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বড় কারখানা স্থাপন করে। এই কারখানার অর্থদাতা শাহিন একাধিক মামলার আসামি।ধরা পড়া অপর আসামিরাও আগে একাধিক মামলায় হাজতবাস করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রিন্টম্যান হান্নান, বিশেষ কাগজ তৈরিকারক কাওসার, কারখানার ব্যবস্থাপকের দায়িত্বপ্রাপ্ত আরিফ আর টাকা বিভিন্ন জায়গায় সরবরাহকারী ইব্রাহিম রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত নারীর নাম খুশি।

ডিসি বলেন, এই চক্রের সদস্যরা গত দেড় মাস ধরে এই ফ্লাট  দুটিতে জাল টাকা উৎপাদন করে আসছিল। প্রতিদিন তারা সর্বোচ্চ ৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ৩ লাখ জাল টাকা উৎপাদন করত। প্রতি বান্ডিলে ১ লাখ টাকা থাকতো। প্রতি ১ লাখ টাকার বাণ্ডিল তারা ৯ হাজার থেকে শুরু করে ১৩ হাজার টাকায় দেশের বিভিন্ন জেলায় পাইকারি দরে বিক্রি করতো। আর পাইকারদের কাছ থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে সেগুলো ব্যবসায়ীদের মাধ্যমে মার্কেটে ছেড়ে দিতো। ঈদের পরে আগামী পাঁচ ছয় মাস পর্যন্ত সেখান থেকে বড় রকমের ব্যবসা পরিচালনা করে দেশের অর্থনীতি ধ্বংস করার পাঁয়তারা লিপ্ত ছিল এই চক্রটির।

 

মানবজমিন

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে