,

রংপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত, আহত ১২

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে বাসের চাপায় ভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। এর মধ্যে একজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের শাপলা কোল্ডষ্টোরেজ নামক স্থানে রংপুর থেকে গাইবান্ধাগামী বিনতি পরিবহন সামনের দিক থেকে পরপর দুটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হয়। আর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। দুর্ঘটনায় ভ্যানে থাকা যাত্রীসহ ১২ জন আহত হন । এর মধ্যে ভ্যান যাত্রী রেজিনার অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন জানান, বিনতি পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় ঘটে । তবে নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি । এদিকে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য