,

বাস-সিএনজি সংঘর্ষে সিলেটে ৪ জন নিহত

news-image

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মোবারকপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশা চালক জুনেদ মিয়া (২৮), উডজেলার গেয়ালাবাজার ইউপির ব্রাহ্মণ গ্রামের কমরু মিয়ার মেয়ে কারিমা (৭) কমরু মিয়ার স্ত্রীর বোন হামিদা বেগম, কমরু মিয়ার বড় ভাই ফজলু মিয়ার মেয়ে আরিফা (১২)।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাদীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস গোয়ালাবার থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন মারা যান। অবস্থায় আহত ৬ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ২ জন মারা যান। আহত অন্য ৪ জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য