,

করোনা ঠেকাতে স্পেনে ধূমপান নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে জনসমাগম এলাকায় ধূমপান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

গ্যালিসিয়ার নতুন এক সরকারি নির্দেশনায় জানানো হয়েছে, এ নির্দেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এ ছাড়া রাস্তা-ঘাট, বার, ক্যাফের মতো জনসমাগম স্থানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে ধূমপান নিষিদ্ধ থাকবে।

বুধবার গ্যালিসিয়ায় ৮২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আঞ্চলিক স্বাস্থ্য দফতরের হিসাবমতে, এ সংখ্যা একদিন আগের শনাক্ত রোগীর চেয়ে ৮৭ জন বেশি।

এ পরিস্থিতিতেই বিশেষজ্ঞরা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারকে ধূমপান নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন।

গতমাসে স্পেনের ন্যাশনাল হেলথ সিস্টেমের হয়ে কাজ করা পাবলিক হেলথ কমিশন এক প্রতিবেদনে ধূমপান থেকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানের সময় মুখে মাস্ক থাকে না এবং ধোঁয়া ছাড়ার সময় ড্রপলেট বা লালাবিন্দু বেরোতে পারে। ফলে অন্যের সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাছাড়া, সিগারেট ধরা আঙুলও বারবার মুখের কাছে নেওয়াতেও সংক্রমণের ঝুঁকি আছে।

বিবিসি জানিয়েছে, স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ অঞ্চলটিতেই প্রথম ধূমপান নিষিদ্ধের পদক্ষেপ নেওয়ায় এর দেখাদেখি স্পেনের অন্যান্য আঞ্চলিক সরকারও এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য