,

ঘোষণার তিন মাসেও আর্থিক সহায়তা পায়নি রোকেয়া বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা

news-image

রংপুর ব্যুরো : করোনাকালীন সময়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হলেও প্রায় তিন মাসেও তা বাস্তবায়ন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় তহবীল থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মাধ্যম এবং সময়ের মধ্যে আবেদন করতে বলা হয় শিক্ষার্থীদের। বিজ্ঞপ্তি প্রকাশের পর অর্থ সহায়তা চেয়ে আবেদন করেন দুই হাজারের অধিক শিক্ষার্থী। কিন্তু আবেদন করার প্রায় তিন মাস অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অর্থ সহায়তা দেয়নি।

কয়েকজন শিক্ষার্থী জানান, এই অনুদানের অর্থ আরো অনেক আগেই দেয়া উচিৎ ছিলো। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত অনুদান দেয়নি। এমনকি কবে দেওয়া হবে তাও জানায়নি। আপদকালীন সময়ের ঘোষিত এমন একটা স্পর্শকাতর অনুদান বাস্তবায়নে বিলম্ব করাটা প্রশাসনের উদাসীনতা ছাড়া কিছুই নয়। যতদ্রুত সম্ভব এটা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, করোনা মহামারীর পর ক্যাম্পাস খোলার সাথে সাথে অনুদানের জন্য যারা চ‚ড়ান্ত মনোনিত হয়েছেন, তাদের প্রত্যেককে নগত দুই হাজার টাকা করে প্রদান করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল এবং উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মোবাইলে একাধিক বার ফোন দেয়া হলেও তারা রিসিভ করেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য