,

দেশের মানুষ হারানো অধিকার ফিরে পাবে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষ হারানো অধিকার ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের উদ্যোগে মিরপুরে মোহাম্মাদীয়া ইসলামিয়া মাদ্রাসা ও এত্রিমখানায় খাবার বিতরণের পর রিজভী এ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোট পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করেন আমিনুল হক।

খালেদা জিয়াকে বালুভর্তি ট্রাক দিয়ে বাড়িতে বন্দী করে রাখার বীভৎস দৃশ্য তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো সহ্য করতে পারেননি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘আরাফাত রহমান কোকো আমাদের মাঝ থেকে অনেক দুঃশময়ে চলে গেছেন। যখন তার মাকে বালুভর্তি ট্রাক দিয়ে বাড়িতে বন্দী করে রাখা হয়েছিল। সেই বীভৎস পরিস্থিতি তিনি সহ্য করতে পারেননি। তিনি দেশের বাইরে মালয়েশিয়া ছিলেন। সেখানে বসে তিনি এসব দেখে এতটা ব্যথিত হয়েছিলেন যে, পৃথিবীর মাঝে আর বেঁচে থাকতে পারেননি।’

রিজভী বলেন, ‘এ দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও এ দেশের চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আজ ৫১তম জন্মবার্ষিকী। তার জন্মবর্ষ উপলক্ষে আজকে এতিমদের মাঝে খাবার বিতরণ করার এই আয়োজন করা হয়েছে। তিনি একজন ক্রীড়া সংগঠক ও সামাজিক ক্রিয়া ব্যক্তিত্ব ছিলেন। যখন তার পরিবারের ওপর জুলুম-নির্যাতন এবং তার মাকে বন্দী করে রাখা হয়েছিল, তখন সন্তান হিসেবে তিনি সেটা সহ্য করতে পারেননি।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গত ১২ বছর যাবৎ জাতীয়বাদী শক্তিকে দমন-পীড়ন করে রাখা হয়েছে, সেটা নজিরবিহীন। একটি দানব সরকার যা করে তার সকল কিছুকে ছাড়িয়ে গেছে এই সরকার। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে ভয় পাচ্ছে, মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে ভয় পাচ্ছে। তাই মানুষের নির্বিঘ্নে চলাচল করা এবং মতামত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের আজকে যে লাড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। আমরা আজকে অঙ্গীকার করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষ আবার তাদের হারানো দিক ফিরে পাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি