,

এমপি রুমিন ফারহানা করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

আজ বুধবার দুপুরে রুমিন ফারহানা নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি ফেসবুকে করোনা আক্রান্তের বিষয়টি জানিয়ে দোয়া চেয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন (৫০ নং আসন) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি