,

এশিয়ার বন্যাকবলিত দেশগুলোকে সহায়তা দেবে জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ, ভারত ও ডেমক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়াসহ এশিয়ার বন্যাকবলিত দেশগুলোতে মঙ্গলবার স্বেচ্ছায় সহায়তার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ।

এবার বাংলাদেশ ভয়াবহ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যার মুখোমুখি হয়েছে। দেশের চারভাগের এক ভাগ বন্যায় প্লাবিত হয়েছে বলে জাতিসংঘের মানবিকতা সমন্বয় বিষয়ক কার্যালয়ের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়েছে। খবর ইউএনবির

এটি বলছে, বন্যায় ৫৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ১৩৫ জন মানুষ মারা গেছে।

মানবিক সহায়তা প্রদানকারী পার্টনাররা বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে মানুষকে খাবার, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহায়তা করে যাচ্ছে।

জাতিসংঘের মানবিকতা সমন্বয় বিষয়ক কার্যালয় বলছে, বাংলাদেশের ১ মিলিয়ন মানুষকে সহায়তা দিতে ৪০ মিলিয়ন ইউএস ডলার পরিকল্পনা নেয়া হয়েছে।

এই সহায়তার আওতায় আসবে নারী ও শিশু যারা প্রাকৃতিক দুর্যোগের মারাত্মক ঝুঁকিতে আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় বন্যায় প্রাণ গেছে সাতজনের। এ নিয়ে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য