,

ভারতে বাসে আগুন লেগে ৫ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কর্নাটকে বাসে আগুন লেগে শিশুসহ ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৭ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাজ্যের চিত্রদুর্গ জেলার হিরিয়ুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এছাড়া ‘কুকে শ্রী ট্রাভেলস’ এর ওই বাসটিতে কীভাবে আগুন লাগল তার কারণও জানায়নি এএনআই।

আহতদের হিরিয়ুর ও চিত্রদুর্গ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে উল্লেখ করা হয়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৩২ জন যাত্রী ‍নিয়ে বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি। চিত্রদুর্গ জেলার হিরিয়ুর তালুকের কেআর হাল্লি এলাকায় ৪ নং জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বেরতে পারেননি অনেকেই। পুড়ে মারা যান অন্তত ৫ জন। তাদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য