,

গণস্বাস্থ্যের প্লাজমা সেন্টার ১৫ আগস্ট উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্যাথলজি বিভাগে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার উদ্বোধন হবে ১৫ আগস্ট। উদ্বোধন করবেন দেশের মূল প্লাজমা প্রবক্তা ঢাকা মেডিকেল কলেজের হেমাটো অনকোলজিস্ট অধ্যাপক এম এ খান।

বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে। শুরুতে প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দেয়া হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দরে। সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫০ জনকে প্লাজমা দেয়া হবে এবং অতিরিক্ত ৫০ জনকে প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফ্যাকটারস এবং থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা হবে।

করোনা বিজয়ীদের (কোভিড-১৯ কনভালেসেন্ট) কাছ থেকে প্লাজমা ও অন্যান্য উপাদানের জন্য রক্তদান কর্মসুচী নেয়া হয়েছে।

আগ্রহী রক্তদাতাদের নিবন্ধনের জন্য নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ডা. গোলাম মো. কোরেইশী ( মোবাইল: ০১৫৫২৪৬০৭৮০ ) বিভাগীয় প্রধান, প্যাথলজী বিভাগ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য