,

প্রাক্তন ম্যানেজারের দাবি, সুশান্তের সব সিদ্ধান্ত নিতেন রিয়া

news-image

অনলাইন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের হয়ে সমস্ত সিদ্ধান্ত নিতেন রিয়া। অভিনতাকে না জানিয়ে তার সমস্ত আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতেন রিয়া চক্রবর্তী। এমন তথ্য দিয়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী।

গত সোমবার টানা ৭-৮ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয় শ্রুতি মোদীকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে শ্রুতি মোদী দাবি করেন, কোনও বেআইনি কার্যকলাপের বিষয়ে তিনি কিছু জানেন না।

তার দাবি, কোন সিনেমা করবেন এবং কোনটা করবেন না, সুশান্তের হয়ে সেই সিদ্ধান্তও নিতেন তাঁর বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী।

প্রসঙ্গত, সুশান্তের খবর জানতে চেয়ে রিয়া এবং শ্রুতিকে একাধিকবার মেসেজ করলেও, অভিনেতার বাবার কোনও প্রশ্নের জবাব দেননি তারা। সংবাদমাধ্যমের সামনে কে কে সিংয়ের সেই মেসেজ উঠে আসতেই ফের একদফা শোরগোল শুরু হয়েছে।

যদিও এ বিষয়ে রিয়া কোনও পাল্টা দাবি করেননি। এদিকে সুশান্ত সিং রাজপুতের বাবা যেমন রিয়াদের পাশাপাশি শ্রুতি মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন পাটনার রাজীব নগর থানায়, তেমনি সিবিআইয়ের পক্ষেও তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য