,

উষ্ণতা ছড়াচ্ছেন রাইমা সেন

news-image

বিনোদন ডেস্ক : নিজের শর্তে যারা বাঁচেন, তাদের তালিকায় পড়েন রাইমা সেন। টলিউড কিংবা বলিউডের ইঁদুর দৌঁড়ে শামিল হওয়ার কোনো তাড়া অভিনেত্রীর নেই। সিনেমা হোক বা সিরিজ, পছন্দ হলে অভিনয়ে সম্মতি দেন। তার বাইরে নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন বিন্দাস মেজাজে। করোনা কালেও নিজের এই মেজাজখানি অক্ষত রেখেছেন রাইমা। রংবাহারি চুলে বোল্ড অবতারে ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

কখনও গোলাপি তো কখনও লাল, নীল, মেরুন, সবুজ – রাইমার পোশাকের সঙ্গেই বদলে গিয়েছে চুলের রং। না, আসলে তিনি হেয়ার স্টাইল বদলে বব কাট করে ফেলেছেন, কিংবা চুলে বিভিন্ন ধরনের কালার লাগিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, এমনটা নয়। এসবই হয়েছে প্রযুক্তির কল্যাণে। বাড়ি বসে স্মার্টফোনেই বদলে ফেলেছেন চুলের রং। নিজের ভোল বদলের জন্য রিফেস অ্যাপ ব্যবহার করেছেন অভিনেত্রী। ভিডিওটি একঝলক দেখলে হলিউডের কোনো অ্যালবামের শুট বলেও ভুল হতে পারে! এভাবেই ভার্চ্যুয়াল বিনোদনে নিজেকে ব্যস্ত রেখেছেন মুনমুনকন্যা। ভিডিওটি পোস্ট করতেই লাইক আর কমেন্টের বন্যায় ভাসছেন তিনি। অনেকেই লিখেছেন, প্রতিটি রঙেই দারুণ মানিয়েছে তাকে। আবার অনেক অনুরাগী বলছেন, আপনার তো হলিউড যাওয়া উচিত। এককথায় ভার্চ্যুয়াল দুনিয়ায় বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী।

চলতি বছরের জানুয়ারি মাসেই ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অমৃতা হিসেবে অভিনয় করেছিলেন রাইমা। তা ছাড়া OTT প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে ‘দ্য লাস্ট আওয়ার’-এও দেখা যাচ্ছে তাকে। এই সিরিজে তার সঙ্গে রয়েছেন সঞ্জয় কাপুর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য