,

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রণব মুখার্জি

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না দেশটির করোনা আক্রান্ত এই প্রবীণ রাজনীতিক।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার পর প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয় বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায় এই সময়।

সোমবার দুপুরে নিজেই টুইট করে তিনি জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর রাতে জানা যায়, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

দিল্লিতে সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে দীর্ঘক্ষণ অস্ত্রোপচার করে প্রণবের মস্তিষ্কে জমাট বেঁধে যাওয়া রক্ত বের করা হয়। সফল অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে সাবেক রাষ্ট্রপতিকে।

জানা গেছে, রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে কপাল ও রগে চোট পান প্রণব। সোমবার সকালে তাকে নিয়ে আসা হয় আর অ্যান্ড আর হাসপাতালে।

সিটি স্ক্যানে ধরা পড়ে, সাবেক এই রাষ্ট্রপতির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, যে ব্লাড ক্লট-কে ডাক্তারি পরিভাষায় বলে ‘সাবডিউরাল হেমাটোমা’।

চিকিৎসকরা তখনই আর ঝুঁকি না নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও ৭২ ঘণ্টা না গেলে আশ্বাস দিতে নারাজ চিকিৎসকরা।

বছর ছয়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন প্রণব মুখার্জি। সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার জন্যই তিনি দিল্লির একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার সোয়াব টেস্ট হয়।

সোমবার দুপুরে প্রণব টুইট করেন, ‘অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পরে আমার কভিড-১৯ পরীক্ষা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তারা যেন আইসোলেশনে যান এবং কভিড-১৯ পরীক্ষা করান।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য