,

একি হাল ভাবনার!

news-image

বিনোদন প্রতিবেদক : মাস্ক পড়তে পড়তে নাক ও গালের দু’পাশে কালচে দাগ বসে গেছে। সাধারণত দীর্ঘক্ষণ মাস্ক পরার কারণে এমন দাগ দেখা যায়। সম্প্রতি ফেসবুকে ভাবনা প্রকাশ করেছেন মুখে দাগ পড়ে যাওয়া কিছু ছবি। যা দেখে অনেকেই আতকে উঠেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সবই নীতু চরিত্রের জন্য। করোনার এই সময়ে সম্মুখযোদ্ধা চিকিৎসকদের সম্মান জানাতে তার এই রূপ। ‘মুখ আসমান’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একজন সংগ্রামী চিকিৎসক হিসেবে অভিনয় করেছেন ভাবনা। এটি নির্মাণ করছেন অনিমেষ আইচ।

গত রোববার নগরীর ধানমন্ডিতে শুরু হয় এর কাজ। শুটিংয়ের আগে মুখে মাস্কের দাগ ফেলার জন্য দীর্ঘ সময় বাসায় মাস্ক পরে থেকেছেন এই অভিনেত্রী।

ভাবনা বলেন, ‘এ ধরনের চরিত্র রূপায়নের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া যায় না। এজন্য আগে থেকেই মাস্ক পরে মুখে দাগ বসিয়েছিলাম। যাতে চরিত্রটি পুরোপুরি বিশ্বাযোগ্য করে তুলতে পারি।’

নির্মাতা অনিমেষ আইচ জানান, খুব শিগগির ‘মুখ আসমান’ মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য