,

এএসআইকে চড় মারা সেই ওসি প্রত্যাহার

news-image

বামনা প্রতিনিধি : সবার সামনে এএসআইকে চড় মারা বরগুনার বামনা থানার ওসি ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয়।

তদন্ত কমিটির সুপারিশে তাকে বামনা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার ও এ ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান মো. মফিজুল ইসলাম।

মফিজুল ইসলাম বলেন, ‘দায়িত্বরত এএসআইকে চড় মারার ঘটনার সত্যতা পেয়েছি। তাই আমাদের তদন্ত প্রতিবেদনে বামনা থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। এরই প্রেক্ষিতে ইলিয়াছ আলী তালুকদারকে বামনা থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

বরিশালের ডিআইজি অফিসের এক চিঠির মাধ্যমে বামনা থানার ওসিকে প্রত্যাহার করা হয় বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ১০ আগস্ট ভুক্তভোগী ওই এএসআইকেও বামনা থানা থেকে প্রত্যাহার করে বরগুনার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

গত শনিবার দুপুরে বামনা উপজেলা শহরে মানব বন্ধন কর্মসূচিতে শত শত মানুষের সামনে একই থানায় কর্মরত এক এএসআইকে চড় মারেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

উল্লেখ্য, কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর গ্রেপ্তার ও কারাবন্দী শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে শনিবার বামনা কলেজ রোডে সিফাতের সহপাঠী ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচি পণ্ড করার সময় কর্তব্যরত এএসআইকে চড় মারেন বরগুনার বামনা থানার ওসি ইলিয়াছ। বিষয়টি তদন্তের জন্য গত ৯ আগস্ট বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন ৩-সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য