,

এক মাসে দেশে ধর্ষণের শিকার ১০৭ নারী-শিশু

news-image

নিউজ ডেস্ক : দেশে গত জুলাই মাসে ১০৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। আর সবমিলে এই এক মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ঘটনার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২০ সালের জুলাই মাসে মোট ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১০৭ জন। এরমধ্যে আবার গণধর্ষণের শিকার হয়েছেন ১৪ জন।

সংস্থাটি বলছে, এই এক মাসে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে নয়জনকে। এছাড়া ১০৭টি ধর্ষণের ঘটনার মধ্যে শিশু ছিল ৭২ জন।

জুলাই মাসে শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনজন নারী। নারী অপহরণের ঘটনা ঘটেছে মোট পাঁচটি। বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ৪৬ জন নারী ও কন্যাশিশুকে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৫ জন। এরমধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে সাতজনকে। গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন ছয়জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন চারজন।

এছাড়া বিভিন্ন নির্যাতনের কারণে ১০ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এবং আত্মহত্যার প্ররোচণার শিকার হয়েছেন আরও দুইজন। ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং বাল্যবিয়ের শিকার হয়েছেন পাঁচজন। আর পাঁচ কন্যাশিশু সাইবার ক্রাইমের শিকার হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য