,

ছোট পর্দায় অভিনয় করলেন মিশা সওদাগর

news-image

বিনোদন প্রতিবেদক : বড়পর্দায় তিন যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন তিনি। সিনেমার মন্দ মানুষ হিসেবে মিশা সওদাগরের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। গেল কয়েক বছর ধরে প্রায় একাই খল অভিনেতা হিসেবে রাজত্ব করছেন বলা যায়।

সেই মিশা সওদাগরকে এবার দেখা যাবে ছোটপর্দায়। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। এতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো নাটকে দেখা যাবে তাকে।

নতুন এ ধারাবাহিকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

গল্পে দেখা যাবে, পুরান ঢাকার আতর ব্যবসায়ী ‘ইনসাফ ভাই’। ছোট বোনের পড়াশোনার কারণে বাড়ি কিনেছেন উত্তরায়। ইনসাফ ভাইয়ের বাড়ির নাম ‘ব্যাচেলর প্যারাডাইস’। এখানে সব ব্যাচেলর ছেলেরা ভাড়া থাকে। সামনেই আর এক বাড়ি, নাম ‘নারী মহল’। এই বাড়ির মালিক গুল নাহার। নারী মহলের দায়িত্ব দিয়েছেন ছোট বোন টিউলিপকে। পুরুষ বিদ্বেষি টিউলিপ সব সময় ব্যস্ত থাকে নারী মহলের সব দুষ্টু মেয়েদের নানা রকম ঝামেলা মেটাতে।

পুরুষ বিদ্বেষি হলেও টিউলিপ মনে মনে ক্রাশ খেয়েছে ইনসাফ ভাইয়ের ওপর। নারী মহলের পাশের বাড়ির নাম ‘সুখি পরিবার’। খান বাহাদুর সুলতান শাহের নবম প্রজন্ম খান বাহাদুর তবারক শাহের বাড়ি এটি। তার আদরের নাতনি জান্নাতও ঘটনাক্রমে প্রেমে পড়ে যায় ইনসাফ ভাইয়ের। ইনসাফ, জান্নাত ও টিউলিপের ত্রিভ‚জ প্রেমের গল্প নিয়ে চলতে থাকে নাটকের গল্প।

প্রথমবারের মতো টেলিভিশন নাটকে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। নাটকের গল্পটি আমার কাছে ভালো লেগেছে। তিনটি বাড়ির ত্রিভ‚জ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস দর্শক এ নাটকটি উপভোগ করবেন।’

১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ নাটকে আরও অভিনয় করেছেন চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য