,

প্রণব মুখার্জির আরোগ্য কামনায় আবদুল মোমেন

news-image

নিউজ ডেস্ক : গুরুতর অসুস্থ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

প্রণব মুখার্জির অফিসে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু । তিনি ১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে তার সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে। তখন আমি সস্ত্রীক তার সরকারি বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরে আসার অনুরোধ করেছিলাম। আমি প্রত্যাশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ সফরে আসবেন।

প্রসঙ্গত, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে দিল্লির একটি সামরিক হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

গতকাল সোমবার দিল্লির আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সফলভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়। পরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়েছে।

এর আগে সাবেক এই রাষ্ট্রপতির করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে ফল পজিটিভ আসে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য