,

সিনহা নামে কাউকে আমি চিনি না : ইলিয়াছ কোবরা

news-image

কক্সবাজার প্রতিবেদক : সিনহা নামে কাউকে আমি চিনি না। নয়-দশদিন পরে যে কথাটি আসছে, তাকে (সিনহা) আমার বাগান বাড়িতে নিয়ে গেছি, এটি একটি মিথ্যা ও বানোয়াট কথা।

এমনকী টেকনাফের নোয়াখালী পাড়ায় আমার কোনো বাগানবাড়িও নেই। আপনারা এটি খোঁজ নিয়ে দেখেন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিনেতা ইলিয়াছ কোবরা এ দাবি করেন।

তিনি বলেন, বলা হয়েছে আমি ওসি প্রদীপ সাহেবের মোবাইলে অনেকগুলো এসএমএস দিয়েছি। এটাও ভুয়া কথা। আমি মানহানি ও অপপ্রচারের অভিযোগে একটি জাতীয় পত্রিকা ও রিপোর্টারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

এসময় ইলিয়াছ কোবরা আশঙ্কা প্রকাশ করেন, তার এলাকার একটি মসজিদ সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।

গত ৩১ জুলাই ইলিয়াছ কোবরা তার বাগানবাড়ি ঘুরিয়ে দেখানোর জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় রেখে দিয়েছিলেন বলে গণমাধ্যমে খবর আসে। ওইদিনই হত্যার শিকার হন সিনহা। সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য