,

রোপা আমন উৎপাদনে বিশেষ যত্ন নিন : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রোপা আমন (টি-আমান) উৎপাদনে বিশেষ যত্ন নিতে বলেছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক থেকে এই নির্দেশনাটি এসেছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ রোববারের মন্ত্রিসভার বৈঠকে চলমান বন্যার কারণে আমনের বীজ নষ্ট হওয়ায় আমাদের রোপা আমনের (টি-আমান) উৎপাদনে বিশেষ যত্ন নেয়ার নির্দেশ দিয়েছেন।’

প্রধানমন্ত্রী একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমন বীজ নষ্ট হওয়ায় তুলনামূলক উঁচু স্থানে জল সহনশীল ধানের জাত রোপণ করতে বলেছেন। তিনি বলেন, এ লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় বিশাল বরাদ্দ পেয়েছে।

আনোয়ারুল আরো বলেন, প্রধানমন্ত্রী আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে যে কোনো সম্ভাব্য দীর্ঘমেয়াদি বন্যার মুখোমুখি হওয়ার জন্য আগাম প্রস্তুতি নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বিশেষত আগস্টের শেষ নাগাদ বাংলা ভাদ্র মাসের আকস্মিক বন্যা সম্পর্কে আমাদের সচেতন করেছেন।’

তিনি একই সাথে বলেন যে, প্রধানমন্ত্রী পদ্মা ও যমুনার মতো প্রধান নদীর পানির স্তর গত কয়েক দিন ধরে কমতে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুনর্বাসন দ্রুত করার নির্দেশ দেন। তিনি জানান, এ লক্ষ্যে গৃহীত পুনর্বাসন কর্মসূচি তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

এলজিআরডি মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ বা মেরামত করার এবং পানি উন্নয়ন বোর্ডকে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করার দায়িত্ব দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে।

খবর: বাসস

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য