,

করোনা আক্রান্ত সবচেয়ে বেশি রাজধানীতে, কম মেহেরেপুরে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত প্রায় ২ লাখ ৬০ হাজারের কাছাকাছি। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৩ হাজার ৪০০ জন।

এখন পর্যন্ত দেশে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। আর জেলা হিসেবে ঢাকা জেলায়। সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে মেহেরপুরে।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বরাত দিয়ে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।

আইইডিসিআরে তথ্য অনুযায়ী, শুধু ঢাকা জেলাতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ঢাকা মহানগরীতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার মানুষ।

এরপর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার মানুষ। আক্রান্তের তালিকায় এরপরে রয়েছে- নারায়ণগঞ্জ ( ৬,০৩৩ জন), কুমিল্লা (৫,৮২৩ জন) ফরিদপুর (৫,২৮৮ জন)।

করোনাভাইরাসে সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন মেহেরপুর জেলার বাসিন্দারা। এখন পর্যন্ত এই জেলায় আক্রান্ত হয়েছেন ২৪৬ জন।

আক্রান্তের কম সংখ্যার দিক থেকে এরপরে রয়েছে পঞ্চগড়ের অবস্থান। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। আর লালমনিরহাটে আক্রান্ত হয়েছেন ৪১৯ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য