,

নাইজারে বন্দুকধারীদের হামলা : ৬ ফরাসীসহ নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিম আফিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় ছয় ফরাসীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় ফরাসী নাগরিকদের এক নাইজারিয়ান গাইড এবং এক গাড়িচালককেও হত্যা করা হয়েছে।

রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি উন্মুক্ত ওয়াইল্ডলাইফ পার্কে এ হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোফু কাতাম্বে জানিয়েছেন, নিহত ছয় ফরাসী নাগরিক অ্যাক্টেড নামে একটি এনজিও’র কর্মী ছিলেন।

নাইজারে ফরাসী নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়। ফরাসী প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ টেলিফোনে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসোফুর সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেশিরভাগ ভুক্তভোগীকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে একটি খালি ম্যাগজিন পাওয়া গেছে। হামলাকারীরা মোটরসাইকেলে এসে ঝোপের ভেতর লুকিয়ে ছিল। ফরাসীদের দলটি সেখানে উপস্থিত হতেই তাদের ওপর হামলা চালানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য