,

১৫ আগস্টের থেকে সব ট্রেন পর্যায়ক্রমে চালু

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু হবে। রোববার দুপুরে রেলের সি‌নিয়র তথ‌্য কর্মকর্তা শ‌রিফুল আলম এ তথ‌্য জা‌নিয়েছেন।

করোনার বিস্তার রো‌ধে গত ২৪ মার্চ আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৬৮ দিন বন্ধ থাকার পর ৩১ মে সী‌মিত প‌রিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

দুই দফায় ১৯‌টি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। স্বাস্থ‌্যবি‌ধি মানতে এসব ট্রেনে আসন সংখ‌্যার অ‌ধের্ক যাত্রী প‌রিবহন করা হচ্ছে। যাত্রীর অভাবে দু‌টি ট্রেন গত জুনে বন্ধ করা হয়। কৃ‌ষিপণ‌্য ও পশুবাহী বি‌শেষ লাগেজ ট্রেন চালানো হলেও, মেইল ও লোকাল ট্রেন এখনো বন্ধ রয়েছে।

রেল সূত্র জা‌নিয়েছে, ১৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে সব ট্রেন চালু করা হলেও আর দা‌ঁড়িয়ে যাত্রী নেবে না রেল। আসন সংখ‌্যা অনুযায়ী যাত্রী প‌রিবহন করা হবে। করোনা প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক না হওয়া পর্যন্ত আসনের অর্ধেক যাত্রী নেওয়া হবে। আগামী দুই এক‌দিনের ম‌ধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য