শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে স্কুল ছাত্রী পূর্ণিমা আত্নহত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার-২

news-image

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর : রংপুর নগরীতে চ্যাঞ্চল্যকর স্কুল ছাত্রী পূর্ণিমা রানী রায় সুন্দরী আত্নহত্যার রহস্য উদঘাটন করেছে মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামী সুরজিত ও তার সহযোগী শ্যামলকে গ্রেফতার করেছে।

আজ রবিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকিন ইবনু মিনান তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এই তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার(অপরাধ) মোঃ শহিদুল্লাহ কাওছারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা।

সংবাদ সন্মেলনে বলা হয়, নগরীর মনোহর বাবুপাড়া গ্রামের ফটিক চন্দ্র রায়ের মেয়ে মনোহর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা রানী রায় ওরফে সুন্দরী সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই এলাকার সুরজিত চন্দ্র রায়। সম্পর্কের এক পর্যায়ে পূর্ণিমা অন্তসত্ত্বা হয়ে পরে।
পূর্ণিমা বাবা ও মা ঢাকায় থাকার সুবাদে গত ২৫ জুলাই সুরজিত সকালে তার বাড়িতে এসে পুনরায় শারিরিক সম্পর্কে লিপ্ত হয়। পূর্ণিমা সুরজিতকে বিয়ের জন্য চাপ দিলে উভয়ের মাঝে ঝগড়া বাধলে এক পর্যায়ে সুরজিত তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সে তার মোবাইলটি পূর্ণিমার ঘরে রেখে যায়। পরে সেখান থেকে কৌশলে মোবাইলটি নিয়ে তার আত্নীয় শ্যামলের কাছে রেখে যায়।

পূর্ণিমার স্বজনেরা তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ উদ্ধার করে সুরত হাল করার সময় তাকে ধর্ষণ ও অন্তসত্ত্বা হওয়ার বিষটি জানতে পারে।এঘটনায় নিহতের পিতা ফটিক চন্দ্র রায় বাদি হয়ে সুরজিতকে আসামী করে রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানায় মামলা করেন।
পুলিশের অভিযানের এক পর্যায়ে সুরজিত আদালতে আত্নসর্মন করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত তাকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গত শনিবার সে আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

জবানবন্দিতে সে জানায়, গত সাত মাস ধরে পূর্ণিমার সাথে তার প্রেমের সম্পর্ক। শারিক মেলামেশার কারনে সে অন্তসত্ত্বা হয়ে পরে। বিয়ের জন্য চাপ সৃষ্টি করায় তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করে বলে জানায় মামলার তদন্ত কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম