,

৭২ লাখ রুপি দিয়ে ‘ফেইক ভিউ কিনেছেন’ বাদশা!

news-image

বিনোদন ডেস্ক : র‌্যাপার বাদশার বিরুদ্ধে ৭২ লাখ রুপি খরচ করে কয়েক কোটি ফেইক ভিউ কেনার অভিযোগ তুলেছে মুম্বাই পুলিশ।

পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিরর জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টার ভিউতে বিশ্বরেকর্ড গড়তে একটি মিউজিক ভিডিওর জন্য ৭.২ কোটি ভিউ কেনার অভিযোগ উঠেছে এই শিল্পীর বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক ভিউ বিক্রিকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাদশা লেনদেন করেছেন বলে দাবি পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে বাদশা ভুয়া ভিউ কেনার বিষয়টি স্বীকার করেছেন।

বাদশার দাবি, তার `পাগল হে’ মিউজিক ভিডিও প্রকাশের প্রথম দিন ৭৫ মিলিয়ন ভিউ হয়। যেটি টেইলর সুইফট এবং কোরিয়ান ব্যান্ড বিটিএসের চেয়ে বেশি। পরে গুগল এই দাবি প্রত্যাখ্যান করে।

পুলিশের ডেপুটি কমিশনার মিররকে বলেছেন, ‘গায়ক স্বীকার করেছেন যে তিনি ২৪ ঘণ্টার বিশ্বরেকর্ড দখল করতে চেয়েছিলেন। যার কারণে একটি কোম্পানিকে ৭২ লাখ রুপি দেন।’

‘তার পাগল হে গানের পাশাপাশি অন্য ভিডিওর ভিউও খতিয়ে দেখা হচ্ছে।’

বাদশা আবার বিবৃতিতে সব অস্বীকার করেছেন, যা পুলিশের বক্তব্যের সঙ্গে মেলে না, ‘আমি পুলিশকে তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছি। আমি কোনো ধরনের ভুল করিনি। এসবের ভেতর ছিলাম না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য