,

লেবাননের প্রধানমন্ত্রী আগাম নির্বাচন দেবেন

news-image

অনলাইন ডেস্ক : বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক হতাহতের পর টালমাটাল হয়ে পড়েছে লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি। এমন অবস্থায় আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

গত মঙ্গলবার রাজধানী বৈরুত বন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আহত হন অন্তত ৬ হাজারের বেশি মানুষ। তাতে গভীর সঙ্কটে পড়েছে ভূ-মধ্যসাগরীয় দেশটি।

রাজনৈতিক সঙ্কটের পাশাপাশি চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছে লেবানন। দেশটিতে প্রায় অর্ধেকের বেশি জনগণের বাস দারিদ্র্যসীমার নিচে। এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আগাম নির্বাচন ছাড়া কোনো উপায় নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী দিয়াব।

শনিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, “আগাম সংসদীয় নির্বাচন দেওয়া ছাড়া আমরা এই সংকট থেকে আমরা বের হতে পারব না।”

“সোমবার, ক্যাবিনেটে আগাম সংসদীয় নির্বাচনের খসড়া বিল তুলব আমি।”

টানা পোড়েনের পর গত নয় বছরের মধ্যে প্রথমবারের মতো ২০১৮ সালে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে, এই সংসদ নির্ধারিত সময় পার করতে পারবে বলে মনে হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য