,

চেক রিপাবলিকে বহুতল ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইউরোপের দেশ চেক রিপাবলিকে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে পাঁচজন আগুনে বাঁচতে ১১ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ অগ্নিকাণ্ডে দমকলের দুই কর্মী ও একজন পুলিশসহ আরও ১০ জন আহত হয়েছেন।

চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে ৩৮০ কিলোমিটার দূরের শহর বহুমিনের অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার স্থানীয় সময় বিকালে এ আগুন লাগে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ তলা ভবনের ১১ ও ১২ তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অ্যাপার্টমেন্ট ভবনে। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ভয়ে অনেকে লাফ দেন উঁচু ভবন থেকে।
দেশটির ৩০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে আলজাজিরা।

মোরাভিয়ান-সিলেসিয়ান দমকল বাহিনীর প্রধান ভ্লাদিমিয়ের ভারচেক জানান, অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে তিনজন পূর্ণবয়স্ক লোক ও তিনটি শিশু মারা যায়। পাঁচজন ভবনটি থেকে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।

পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কীভাবে থেকে আগুন লেগেছে তদন্তকারীরা তা নির্ধারণের চেষ্টা করছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জন হ্যামাকের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদন বলছে, আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ আগুনের কারণ জানতে অনুসন্ধান শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য