,

বৈরুত বন্দর পুনর্নির্মাণে তুরস্ক সহায়তা করবে

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণে লেবাননের রাজধানী বৈরুতের বড় একটি অংশ ধ্বংসের পর বন্দর পুনর্নির্মাণে সহায়তার কথা জানিয়েছে তুরস্ক।

শনিবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতাই এ প্রস্তাব দেন। এসময় তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। খবর আনাদোলু ও ডেইলি সাবাহর।

আউনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জানান, তার দেশ বৈরুত বন্দর পুনর্নির্মাণে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বৈরুত বন্দর পুনর্নির্মিত না হওয়া পর্যন্ত তুরস্কের ভূমধ্যসাগরীয় মাইসিন বন্দর লেবাননকে শুল্ক ছাড় ও বড় ধরনের চালানের জন্য গুদাম ব্যবহারের সুবিধা দিয়ে সাহায্য করতেও প্রস্তুত আছে।

তিনি বলেন, আমরা বলেছি, মাইসিন থেকে ছোট জাহাজে করে ও পরিবহনের অন্যান্য উপায় ব্যবহার করে লেবাননে পণ্য পাঠানো যেতে পারে।

চিকিৎসার জন্য আহত লেবাননিদের তুরস্কের এয়ার অ্যাম্বুলেন্স করে তুরস্কে নেয়া যেতে পারে বলেও জানিয়েছেন ফুয়াদ উকতাই। ইতিমধ্যে লেবাননে তল্লাশি ও উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি মেডিকেল টিমও পাঠিয়েছে তুরস্ক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য