,

পল্লবী থানায় বোমা বিস্ফোরণ : মিরপুরের ডিসিসহ ৬ কর্মকর্তা বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনার ১০ দিনের মাথায় মিরপুর বিভাগের ডিসি, এডিসি, পল্লবী থানার ওসিসহ ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে পুলিশের ভাষ্য, এটি তাদের নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ।

শনিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এসব কর্মকর্তাদের বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ, পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মিজানুর রহমান, পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফিরোজ কাউছার, পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল মাবুদ, পরিদর্শক (অপারেশন্স) মো. এমরানুল ইসলাম।

এদের মধ্যে ডিসি মোস্তাক আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপ-পুলিশ কমিশনার (সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি) বদলি করা হয়েছে, এডিসি মো. মিজানুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগে, এডিসি ফিরোজ কাউছারকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে পল্লবী থানার ওসি নজরুল ইসলামকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে। পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল মাবুদকে লালবাগ গোয়েন্দা বিভাগে এবং পরিদর্শক (অপারেশন্স) মো. এমরানুল ইসলামকে ওয়ারী গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ জুলাই ভোরে পল্লবী থানার ভিতরে বোমা বিস্ফোরণ ঘটে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোরে অস্ত্রসহ ওই তিনজনকে পল্লবী থানা এলাকার একটি কবরস্থান থেকে আটক করে পুলিশ। পরে পল্লবী থানায় নেয়ার পর তাদের কাছ থেকে জব্দ করা একটি ওজন মাপার যন্ত্রে লুকানো বোমায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় থানার দোতলার জানালার কাচ ভেঙে যায়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন যুগান্তরকে সেদিন বলেন, মিরপুর থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন।

বিস্ফোরণে আহতরা হলেন, পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলাম, এসআই সঞ্জীব, এএসআই অঙ্কুশ ও তাজ এবং রিয়াজ নামের একজন। যুৃগান্তর

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা