,

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর মারা গেছেন

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকরাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সর্বশেষ গত ৫ আগস্ট রাত ১১টায় তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। তার প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুক ব্যথা দেখা দেয়। ওই রাতেই তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার জরুরি আইসিইউ সাপোর্টের প্রয়োজন হওয়ায় এবং অবস্থার অবনতির কারণে সে রাতেই রাজধানীর ধানমন্ডির জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ বলেন, ইকরাম চৌধুরীর মরদেহ আজ বিকেল সাড়ে ৩টায় তার প্রিয় কর্মস্থল চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হবে।

ইকরাম চৌধুরীর ছোট ভাই ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী জানান, ইকরাম চৌধুরীর মরদেহ নিয়ে সকাল ৯টার দিকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স। বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে চাঁদপুর সরকারি কলেজ মাঠে।

ইকরাম চৌধুরী চাঁদপুরের অন্যতম প্রবীণ সাংবাদিক। তিনি একাধারে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, জাগো নিউজের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ছিলেন।

এর আগে যুগান্তর, ইনকিলাবসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন তিনি। চাঁদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য প্রতিষ্ঠিত সাংবাদিকের সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছিল ইকরাম চৌধুরীর হাত ধরে।

চাঁদপুর শহরের নাজিরপাড়ার পারিবারিক বাসায় সপরিবারে বসবাস করতেন ইকরাম চৌধুরী। তার পৈতৃক বাড়ি ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজার এলাকায়। তিনি চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ছিলেন।

ইকরাম চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ৬ ভাই, ৫ বোনের মধ্যে তিনি ছিলেন ভাইদের মধ্যে ৫ম ও ভাই-বোনদের মধ্যে ৯ম। তার বড় ভাই মুনির চৌধুরী দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ও চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক এবং ছোট শরীফ চৌধুরী আরটিভি’র স্টাফ রিপোর্টার ও চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক। ইকরাম চৌধুরীর পিতা মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী মহকুমা শিক্ষা অফিসার ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা