,

পানিতে ডুবে জাবি ছাত্রসহ ৩ জনের মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট : গাইবান্ধায় পৃথক দু’টি ঘটনায় পানিতে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে পুকুরে ডুবে এক শিশু এবং পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গাবাঁধ এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নেমে দুই যুবকের মৃত্যু হয়।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোহা মিয়ার ছেলে আবিদ হোসেন (৬) এবং বগুড়া শহরের নিশিন্দারা এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা মেকেন্দার আলীর ছেলে আল মোহাইমিন সিয়াম (২০) ও শিবগঞ্জ উপজেলার বিহার এলাকার শফিকুর রহমানের ছেলে সাজিউর রহমান সাজিদ (২০)। সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। সাজিদ এবার ২য় বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, দুপুরে সহপাঠী শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল শিশু আবিদ। কোনো এক সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে ডুবে যায় সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে আবিদের লাশ উদ্ধার করে স্বজনরা।

অপরদিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ইউপি সদস্য পল্লব মিয়া জানান, তিনদিন আগে সিয়াম তার বন্ধুকে নিয়ে হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে নানা জয়নাল আবেদীন দুদুর বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে স্থানীয় চেরেঙ্গা বাঁধ এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নামে কয়েকজনযুবক। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে এলেও সিয়াম ও সজিব পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদী থেকে বিকেলে দুই যুবকের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য