,

প্রেমের টানে কুমিল্লা থেকে মির্জাগঞ্জে বৃষ্টি সাহা

news-image

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : প্রেমের টানে কুমিল্লা থেকে শত মাইল পাড়ি দিয়ে মির্জাগঞ্জে এসেছেন হিন্দু ধর্মাবলম্বী বৃষ্টি সাহা (২২)। কুমিল্লার এই মেয়ে ৫ আগস্ট মির্জাগঞ্জে আসেন। মির্জাগঞ্জের কলাগাছিয়া গ্রামের মোঃ মামুন মৃধার কাছে এসেছেন তিনি।

মামুন মৃধা উপজেলার কাকাড়াবুনিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের হারুন মৃধার ছেলে। ঢাকার মিরপুরের কমার্স কলেজে বিবিএ (মার্কেটিং) এর শেষ বর্ষের ছাত্র মামুন মৃধা পড়াশোনা করেন। বৃষ্টি সাহা কুমিল্লার হিন্দু ধর্ম অবলম্বী পরিবারের। তিনি ঢাকার মিরপুরের স্বপ্ন বাজারে চাকরী করতেন। তার বাবা স্বর্গীয় খোকন সাহা এবং মাতা অঞ্জনা সাহা। দুই ভাই-বোনের বৃষ্টি ছোট।

মোঃ মামুন মৃধা (২৪)বলেন, ঢাকার হাতিরঝিলে বসে ২ বছর আগে বন্ধুর মাধ্যমে তার সাথে পরিচয়। এরপরে সে আমাকে এতটাই কেয়ারিং করত যেই তাকে আমি ভালোবেসে ফেলি। আর এই সম্পর্কের মূল কারণ হচ্ছে কেয়ারিং। গত চার মাস আমাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। আর করোনার প্রাদুর্ভাবে কলেজ বন্ধ হয়ে যাওয়া ও তার কারণে আমরা বাড়ি চলে আসি।

মামুন মৃধার পিতা হারুন মৃধা বলেন, ছেলের যেহেতু পছন্দের মেয়ে ও মুসলমান হতে চাচ্ছে এবং উভয় প্রাপ্তবয়স্ক তাই এতে আমার কোন বাঁধা নেই। শুক্রবার (৭ আগস্ট) নোটারি পাবলিকের এফিডেভিট করে মেয়ের ধর্ম পরিবর্তন করে মুসলিম হওয়ার পর বিকালের তাদের বিবাহ সম্পন্ন করা হবে।

বৃষ্টি সাহা বলেন, আমার কাছে ধর্ম বড় কথা নয়। মামুন প্রথমে আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে গত কয়েক মাস ধরে আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই আমি খোঁজ নিতে মির্জাগঞ্জে চলে আসি।

মামুন মির্জাগঞ্জ ও তার পরিবার এখন বিয়ার বিষয়টি সুরাহা করবে। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। দুজনই প্রাপ্ত বয়স্ক। মেয়ে ধর্ম পরিবর্তন করার পরে ইসলামী শরিয়াহ মোতাবেক পারিবারিক ভাবে বিবাহ হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য