,

বৈরুতে বিস্ফোরণ: ৩০ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ এক বন্দরকর্মীকে ৩০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় তার পুরো শরীর রক্তমাখা ছিল।

উদ্ধার ওই ব্যক্তির নাম আমিন আল-জাহিদ। বৈরুত বন্দরের ওই কর্মীর ছবি তার স্বজনদের উদ্দেশ্য করে ইনস্টাগ্রামের একটি পেজে শেয়ার দেওয়ার পর পরিচয় নিশ্চিত হওয়া যায়। ভয়াবহ ওই বিস্ফোরণে নিখোঁজ হন আল-জাহিদ। উদ্ধারকর্মীরা ভূমধ্যসাগরে ৩০ ঘণ্টা পর তাকে খুঁজে পান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত এক ছবিতে দেখা যায়, জাহাজের ডেকে উদ্ধারকর্মীরা এক ব্যক্তিকে ঘিরে রেখেছেন, যার শরীর রক্তমাখা। তবে তিনি জীবিত।
দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার করার পর ওই ব্যক্তিকে লেবাননের রাফিক ইউনির্ভাসিটি হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে আল-জাহিদের পরিবারের সদস্যরা লেবাননের একটি টেলিভিশনকে বলেছেন, হাসপাতালে গেলেও তারা তাকে (আমিন আল-জাহিদ) খুঁজে পাননি। বর্তমান তার অবস্থা কী তা জানতে না পারায় উদ্বিগ্ন রয়েছেন।

গত মঙ্গলবার বিস্ফোরণের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ইনস্টাগ্রামে একটি পেজ চালু করা হয়। যার মাধ্যমে নিখোঁজ হওয়া আমিন আল-জাহিদের পরিচয় মিলেছে।

এদিক বিস্ফোরণের ঘটনার পর নিখোঁজ থাকা এক কিশোরীকে ২৪ ঘণ্টা পর উদ্ধারের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। টর্চের আলোতে উদ্ধার কাজ করার সময় ধ্বংসস্তূপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

শক্তিশালী ওই বিস্ফোরণে শেষ খবর পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য