,

কাশিমপুর কারাগার থেকে নিখোঁজ যাবজ্জীবনের আসামি

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এক বন্দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে ওই কয়েদি নিখোঁজ রয়েছেন।

অনেক খোঁজাখুঁজির পরও শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্দিকে কারাগারের ভেতরে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারাগারের এক কর্মকর্তা বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

নিখোঁজ ওই আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি। তার নাম আবু বকর সিদ্দিক। বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।

কারাগারের এক কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

কারা কর্তৃপক্ষের ধারণা, কারাগারটি বড় হওয়ায় কারাগারের কোথাও আবু বকর সিদ্দিক লুকিয়ে থাকতে পারেন।

এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করেছিলেন। তখন তিনি সেল এলাকায় সেফটি ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল। এবারও তেমনটি ঘটে থাকতে পারে। কারাগারের সর্বত্র তাকে খোঁজা হচ্ছে। তবে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য