,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণিতের অধ্যাপক শফিউলের বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন।

তার সহকর্মী গণিত বিভাগের অধ্যাপক ড. আমান উল্লাহ বলেন, ‘কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩ জুলাই অধ্যাপক শফিউল হাসপাতালে ভর্তি হন। গত কিছু দিন ধরে উনি কিছুটা সুস্থ ছিলেন। কিন্তু রাতে জানতে পারি যে, তিনি মারা গেছেন।’

অধ্যাপক শফিউল আলমের তিন মেয়ে রয়েছে। আজ শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা হবে বলে অধ্যাপক আমান উল্লাহ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের