,

সৌদির আল হারামাইন রেল স্টেশনে ভয়াবহ আগুন

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের আল হারামাইন রেল স্টেশনে আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্যে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সময় সন্ধ্যা সাতটায় আল হারামাইন হাইস্পিড রেল স্টেশনে হঠাৎ আগুন লেগে যায়। রেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা ট্রেনের বেশ কয়েকটি বগিতে আগুন ধরে যায়।

মক্কা প্রদেশের সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল মুহাম্মদ আল কোররানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ মাসে আগেও একই জায়গায় আগুনের ঘটনা ঘটেছিল। গতকালকের ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গত বছরের সেপ্টেম্বরে ৭৩০ কোটি ডলারের এই রেললাইন চালু করা হয়। ২০১৯ সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই রেল স্টেশনের উদ্বোধনের পর ৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের হারামাইন রেলওয়ে সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে যুক্ত করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য