,

আরেক বলিউড অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। প্রতিদিনই তার মৃত্যু তদন্তে মিলছে নানা তথ্য। আসছে নানা খবর। এরই মাঝে সবাইকে শোকাহত করে দিল আরেক অভিনেতার আত্মঘাতী হওয়ার খবর।

আত্মহত্যা করেছেন টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা।

মুম্বাইয়ে অভিনেতার নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিনেতা সমীর আত্মহত্যাই করেছেন। তবে পুলিশ গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ফ্ল্যাটের ওয়াচম্যানই প্রথম অভিনেতার মরদেহটি দেখতে পান। তারপর তিনি পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অভিনেতা দুদিন আগেই আত্মহত্যা করেছেন। কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

জানা গেছে, বেশ কয়েক দিন আগে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা সমীর। সম্প্রতি যোগ দিয়েছিলেন ধারাবাহিকের শুটিংয়ে। এ অবস্থায় হঠাৎ কেন আত্মহত্যা করলেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ।

‘ইয়ে রিস্তে হ্যায় প্যার কে’, ‘জ্যোতি’, ‘কাহানি ঘর ঘর কি’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা সমীর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য